spot_img

ঠাকুরগাঁওয়ে আইন-শৃংখলা পরিস্থিতি প্রশংসার দাবীদার

মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও , জনতারআদালত.কম । ১০ অক্টোবর, ২০১৭ ।

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলা আ.লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আলী বলেছেন, আইন শৃংখলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বালিয়াডাঙ্গী উপজেলার ৬২টি পূজা মন্ডপে সুষ্ঠুভাবে দূর্গাপুজা সম্পন্ন হয়েছে, উপজেলা প্রশাসন বাল্য বিবাহ প্রতিরোধে কাজ করে অনেক সফলতা অর্জন করেছে, এছাড়াও ফেন্সিডিল ব্যবসা প্রায় বন্ধের পথে তাই বালিয়াডাঙ্গীর আইন-শৃংখলা পরিস্থিতি প্রশংসার দাবিদার।

৯ অক্টোবর সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মাসিক আইন শৃংখলা সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, এলাকায় ইয়াবার উপদ্রব একটু বেড়েছে কিন্তু প্রশাসনের অভিযান অব্যাহত থাকলে খুব শ্রীঘ্রই উপজেলা থেকে মাদক ও বাল্য বিবাহ প্রতিরোধ সম্ভব। উপজেলা নির্বাহী অফিসার আঃ মান্নানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস সামাদ পান্না।

এ সময় অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক জুলফিকার আলী, বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজার রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: ফিরোজ জামান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সোবহান, বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সভাপতি এনএম নুরুল ইসলাম, বড়বাড়ী ইউপি চেয়ারম্যান আকরাম আলী সহ অন্যান্য ৭ ইউনিয়নের চেয়ারম্যানগণ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ