spot_img

ঠাকুরগাঁওয়ে অসহায় মানুষের পাশে- ফারহাত আহম্মেদ পুলিশ সুপার

মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও , জনতারআদালত.কম । ২৩ নভেম্বর, ২০১৭ ।

ঠাকুরগাঁওয়ের অসহায় মানুষের অভিভাবকের ভূমিকা পালন করছে পুলিশ সুপার ফারহাত আহম্মেদ। এ মাসে ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলার বরচুনা ইউনিয়নের চষাই পাড়া গ্রামের ১৫ বছর বয়সী কিশোরী হোটেল শ্রমিক গণধর্ষনের শিকার হন। পরে ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার জনাব ফারহাত আহম্মেদ তাকে পীরগঞ্জ থেকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন।

শীত ছিল, ওসির পা থেকে এক জোড়া মোজা খুলে দেন, খাবার কিনে দেন আর লাল রংয়ের একটি কম্বল দেন। পরবর্তীতে নির্যাতনের সাথে জর্জড়িত সকল ধর্ষককে গ্রেফতার করে পুলিশ। পরবর্তীতে সেই নির্যাতিতা কিশোরীর পরিবারকে স্বালম্বী করার জন্য তার মা মোছাঃ আনোয়ারা খাতুন কে সেলাই প্রশিক্ষণের ব্যবস্থা করেন। ২৩ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে পুলিশ লাইনস্ সভা মঞ্চে ঠাকুরগাঁও পুলিশ সুপার ফারহাদ আহমেদ সেই নির্যাতিতা কিশোরীর পরিবারকে স্বালম্বী করার লক্ষে আনুষ্ঠানিকভাবে একটি সেলাই মেশিন তুলে দেন।

বৃহস্পতিবার দুপুরে পুলিশ লাইনস্ সভা মঞ্চে এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ বাপ্পী, সিনিয়র সহকারি পুলিশ সুপার হাসিবুল আলম, সহকারি পুলিশ সুপার (সার্কেল) মোশফিকুর রহমান, সরহারি পুলিশ সুপার ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার আবু লাইস ইলিয়াস জিকু, প্রবেশনার এএসপি অনিতা রানী, ডোমিনো স্কুলের কান্ট্রি এডভাইজার ফরহাদ উল কবির প্রমুখ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ