মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও,
জনতারআদালত.কম , ২৯ জুলাই, ২০১৭ ।

ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার গেদুরা ইউনিয়নের নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করা হয়েছে। সম্প্রতি মঙ্গলবার (২৫ জুলাই) হরিপুরের আটঘরিয়া, বেলডাঙ্গী, কাঁঠালডাঙ্গী গ্রামে নতুন বিদ্যুতের উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজন। এ সময় হরিপুরের স্থানীয় আ.লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।


























