spot_img

ঠাকুরগাঁওয়ের শিক্ষার মান উন্নয়নে পরিকল্পনা সভা

মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও,

জনতারআদালত.কম , ২ আগষ্ট, ২০১৭ ।

ঠাকুরগাঁও জেলা সদর উপজেলার রুহিয়া ডিগ্রী কলেজে শিক্ষার মান উন্নয়ন কল্পে এক সভা অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি রোববার (৩০ জুলাই) শিক্ষক পরিষদ হলরুমে অধ্যক্ষ মামুনুর রশিদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপাধ্যক্ষ মজিবর রহমান, সহকারী অধ্যপক মুজহারুল ইসলাম, আনোয়ার হোসেন, মজিবর রহমান, প্রভাষক সাখাওয়াত হোসেন, সালেহুর রহমান, রাজিউর রহমান সহ আরও অনেকে।

অধ্যক্ষ মামুনুর রশিদ ২০১৭ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৮৫% শিক্ষার্থী কৃতিত্বের সহিত পাশ করায় সকলকে অভিনন্দন জ্ঞাপন করেন। সভায় ২০১৮ সালের এইচ,এস,সি ফলাফলের এবং শিক্ষার মান উন্নয়নের বিষয়ে আলোকপাত করা হয় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ