spot_img

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় হাস্কিং মিলে আগুন,লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই

মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও , জনতারআদালত.কম । ২৮ নভেম্বর, ২০১৭ ।

ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার রুহিয়ায় হাস্কিং মিলে আগুন লেগে লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে।

সোমবার (২৭ নভেম্বর) বিকাল ৪ টায় মধুপুরের রফিজ উদ্দীনের হাস্কিং মিলে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছ।
প্রত্যক্ষর্দশীরা বলেন, মিলের পার্শে থাকা একটি গরুর ফার্মের রান্নার আগুন থেকে এ অগ্নিকান্ডের সুত্রপাত হয়।

স্থানীয় লোকজন অগ্নিকান্ডের ঘটনা দেখে ফায়ার সার্ভিসে খবর দিলে লোকজন ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
মিল মালিক জানান, এ অগ্নিকান্ডে প্রায় লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ