spot_img

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বেড়াতে আসা যুবক আটক

মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও ,

জনতারআদালত.কম , ২৭ জুলাই, ২০১৭ ।

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় কোন অপরাধ ছাড়াই সজিব হোসেন (২০) নামে এক যুকবকে আটক করেছে পুলিশ। সজিবের বাড়ি ঢাকার হেমায়েতপুরে। সম্প্রতি ২৬ জুলাই বুধবার দুপুর সাড়ে ১২ টায় মাছবাজার থেকে তাকে আটক করে বালিয়াডাঙ্গী থানার এসআই নরুল হক। এ বিষয়ে জানতে চাইলে এসআই নুরুল হক জানায়, সজিবসহ কয়েকজন মাছবাজারের পার্শ্ব মাঠে বসে মাদক সেবন করছে এমন অভিযোগে স্থানীয় ছেলেরা সজিবকে জোর পূর্বক আটকে রাখে এবং আমাকে খবর দিলে তাকে আটক করে থানায় নিয়ে আসি। তবে আটক করার সময় তাঁর কাছে কোন মাদকদ্রব্য পাওয়া যায়নি। আটককৃত সজিব প্রতিবেদকের কাছে অভিযোগ করে বলেন, আমি বালিয়াডাঙ্গী বোয়ালধার (শিমুলতলী) গ্রামে খালু এনামুলের বাড়ী বেড়াতে আসেন। আমার বন্ধু বালিয়াডাঙ্গী ঢেকনা পাড়া গ্রামের লতিফ উদ্দীনের পুত্র রনির সাথে বালিয়াডাঙ্গী বাজারে পশ্চিম পার্শ্বে মাছবাজারে কয়েকজন মিলে বসে আড্ডা দিলে স্থানীয় কিছু বখাটে ছেলে পুলিশকে ডেকে তাকে ধরিয়ে দেয়। কিন্তু পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হওয়ার আগে স্থানীয় ছেলেরা তার পকেট মানিব্যাগ ও মোবাইল ছিনিয়ে নেয়। পরবর্তীতে পুলিশের হাতে আটক হবার পর তার পকেটে থাকা ১৬ হাজার টাকা বের করে নিয়েছে বলে অভিযোগ করেন। রাতে বিষয়টি জানাজানি হয়ে গেলে পুলিশ তাকে ছেড়ে দেয় এবং এসআই নরুল হকের নিকট জমা থাকা টাকা আজ ফেরত দিবেন আশ্বাস প্রদান করেন অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ