spot_img

ঠাকুরগাঁওয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষিকাকে মারপিটের অভিযোগ

মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও ,

জনতারআদালত.কম , ৩০ জুলাই, ২০১৭ ।

ঠাকুরগাঁও শহরের সরকার পাড়া এলাকার সমির উদ্দীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ঐ বিদ্যালয়ের সহকারী শিক্ষকে মারপিটের অভিযোগ পাওয়া গেছে। সম্প্রতি ২৭ জুলাই বৃহস্পতিবার ওই বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

আহত সহকারী শিক্ষিকা শামীম আরা বেগম বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সহকারী শিক্ষিকা শামীম আরা বেগম অভিযোগ করে বলেন, সম্প্রতি ২৭ জুলাই বৃহস্পতিবার আমি একটি ছুটির আবেদনপত্র নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনা বানুর কাছে গেলে তিনি আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। এক পর্যায়ে তিনি আমাকে ধাক্কা দিলে বিদ্যালয়ের দেয়ালে আমার মাথায় জখম হয়।

এসময় তিনি আমাকে মারধর করেন। এসময় বিদ্যায়লের অন্য শিক্ষকরা আমাকে আহত অবস্থায় উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। এরপর বাড়ির লোকজন তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করান। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক সহকারী শিক্ষিকা শামীম আরা বেগমকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। এ বিষয়ে প্রধান শিক্ষক হাসিনা বানুর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সহকারী শিক্ষককে মারপিটের ঘটনাটি অস্বীকার করেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ