spot_img

ট্রেনের টিকিট বুধবার সকাল থেকে

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।

কঠোর লকডাউন শিথিল করায় আগামী বৃহস্পতিবার থেকে (১৫ জুলাই) সারাদেশে চলবে ট্রেন। আর ট্রেনের টিকিট মিলবে বুধবার সকাল ৮টা থেকে অনলাইন ও অ্যাপের মাধ্যমে।

মঙ্গলবার (১৩ জুলাই) রাতে বাংলাদেশ রেলওয়ের জনসংযোগ পরিচালক মোহাম্মদ সফিকুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আগামী ১৫  জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত ( ২১ জুলাই, ঈদের দিন ছাড়া) যাত্রীদের সামাজিক ও শারীরিক দূরত্ব নিশ্চিত করে আন্তঃনগর ট্রেনের আসন সংখ্যার অর্ধেক (৫০ শতাংশ) টিকিট ইস্যু করা হবে। এ ক্ষেত্রে আন্তঃনগর ট্রেনের ১৫, ১৬, ১৭ ও ১৮ জুলাইয়ের  ঈদযাত্রার সব টিকিট  ১৪ জুলাই সকাল ৮টা থেকে শুধু অনলাইন ও অ্যাপের মাধ্যমে অগ্রিম ব্যবস্থাপনায় ইস্যু করা হবে।

বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার শাহাদাত আলী জানান, দীর্ঘদিন সার্ভার বন্ধ থাকায় টিকিটিং ব্যবস্থাপনায় কিছুটা জটিলতা দেখা দেওয়ায় মঙ্গলবার থেকে টিকিট দেওয়ার কথা থাকলেও তা সম্ভব হয়নি। তাছাড়া সব ট্রেন চলছে না, ফলে টিকিটের রি-শিডিউল করতে অনেক সময় লেগে গেছে। এ কারণে সময়মতো টিকিট বিক্রি শুরু করা যায়নি।

তিনি আরও জানান, যে কয়টা ট্রেন চলবে তার সিরিয়াল ঠিক করে আসন বিন্যাস সময়মতো শেষ করতে না পারায় বুধবার সকাল ৮টা থেকে শুরু হবে ট্রেনের ঈদ যাত্রার আগাম টিকিট বিক্রি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ