spot_img

টেস্টে ভারতকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।

সাউদাম্পটনে শেষ হাসি হাসলেন কেন উইলিয়ামসন। ভারতকে হারিয়ে টেস্ট শ্রেষ্ঠত্বের মুকুট পরেছে ব্ল্যাকক্যাপরা। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়রশিপের ফাইনালে কিউইদের জয় ৮ উইকেটের। রোমাঞ্চকর টেস্টের পঞ্চম দিন শেষে রিজার্ভ ডে’তে হয়েছে জমজমাট খেলা। ভারতের দেয়া ১৩৯ রানের টার্গেট টপকে প্রথমবারের মতো হওয়া আসরের শিরোপা জিতেছে কেন উইলিয়মসনরা।

সাউদাম্পটনে বিরাট কোহলিদের হারিয়ে টেস্ট ক্রিকেটে বিশ্বে সবচেয়ে শক্তিধর টিম হিসেবেই নিজেদের প্রমাণ করল আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ের এক নম্বর দলটি। জমজমাট রিজার্ভ ডেতে বাজিমাত করে কাপ যুদ্ধে জয়ী ব্ল্যাকক্যাপস।

ভারত টস জিতে ব্যাটিংয়ে নেমে কাইল জেমিসনের গতির মুখে পড়ে প্রথম ইনিংসে ২১৭ রানে অলআউট হয়। দলের হয়ে সর্বোচ্চ ৪৯ রান করেন আজিঙ্কা রাহানে। এছাড়া ৪৪ রান করেন ভারতীয় টিমের অধিনায়ক বিরাট কোহলি। ওদিকে নিউজিল্যান্ডের হয়ে একাই ৫ উইকেট শিকার করেন জেমিসন।
জবাবে ব্যাটিংয়ে নেমে ৩২ রানের লিড নিয়ে ২৪৯ রানে ইনিংস শেষ করে নিউজিল্যান্ড। ডেভন কনওয়ে দলের হয়ে সর্বোচ্চ ৫৪ রান করেন । এছাড়া ৪৯ রান করেন উইলিয়ামসন। ভারতের হয়ে মোহাম্মদ সামি নেন ৪ উইকেট। ৩ উইকেট শিকার করেন ইশান্ত শর্মা।
৩২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে টিম সাউদি ও ট্রেন্ট বোল্টের আগ্রাসী বোলিংয়ের মুখে পড়ে ১৭০ রানে অলআউট হয় ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৪১ রান করেন ঋষভ পন্থ। নিউজিল্যান্ডের হয়ে ৪ উইকেট নেন সাউদি। ৩ উইকেট শিকার করেন বোল্ট।

ম্যাচের বাকি তখন ৫৩ ওভার, নিউজিল্যান্ডের লক্ষ্য ১৩৯ রান। এই সুযোগ তারা হাতছাড়া করেনি। উপলক্ষ্য রাঙিয়ে তোলে তারা নিজেদের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে স্মরণীয় সাফল্যে। প্রথমবারের মত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে ৮ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হলো নিউজিল্যান্ড।

সংক্ষিপ্ত স্কোর :

ভারত ১ম ইনিংস: ২১৭

নিউ জিল্যান্ড ১ম ইনিংস: ২৪৯

ভারত ২য় ইনিংস: (আগের দিন ৬৪/২) ৭৩ ওভারে ১৭০ (পুজারা ১৫, কোহলি ১৩, রাহানে ১৫, পান্ত ৪১, জাদেজা ১৬, অশ্বিন ৭, শামি ১৩, ইশান্ত ১*, বুমরাহ ০; সাউদি ১৯-৪-৪৮-২, বোল্ট ১৫-২-৩৯-৩, জেমিসন ২৪-২-৩০-২, ওয়্যাগনার ১৫-২-৪৪-১)।

নিউজিল্যান্ড ১ম ইনিংস: (লক্ষ্য ১৩৮) ৪৫.৫ ওভারে ১৪০/২ (ল্যাথাম ৯, কনওয়ে ১৯, উইলিয়ামসন ৫২*, টেইলর ৪৭*; ইশান্ত ৬.২-০-২১-০, শামি ১০.৫-৩-৩১-০, বুমরাহ ১০.৪-২-৩৫-০, অশ্বিন ১০-৫-১৭-২, জাদেজা ৮-১-২৫-০)।

ম্যান অব দ্যা ফাইনাল: কাইল জেমিসন।

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ