spot_img

টেক্সাসে গোলাগুলিতে বন্দুকধারীসহ নিহত ৮

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম । ১১ সেপ্টেম্বর, ২০১৭ ।

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের একটি বাড়িতে টেলিভিশনে ফুটবল ম্যাচ দেখার সময় বন্দুকধারীর হামলায় আহত নয়জনের মধ্যে সাত জন মারা গেছেন।

পরে খবর পেয়ে পুলিশ এসে ওই বাড়িটি ঘিরে ফেলে গুলি চালালে হামলাকারীও নিহত হন।

স্থানীয় সময় রোববার রাতে টেক্সাসের প্লানো শহরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে উত্তর টেক্সাস কর্তৃপক্ষ।

ডালাস শহরের কমপক্ষে ২০ মাইল উত্তর-পূর্বে অবস্থিত প্লানো শহরে রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনাস্থলের পাশেই কর্মরত ক্রিস্টাল সাগ ফক্স নিউজকে জানান, ওই বাড়িটির বাইরে এক নারীর সঙ্গে আরেক পুরুষের তিনি তর্ক করতে দেখেন। তিনি আরও জানান, তর্কের একপর্যায়ে নারীটি ভেতরে প্রবেশ করেন। তার পিছু পিছু পুরুষটিও বন্দুক নিয়ে যান। এরপর বেশ কয়েকটি গুলির আওয়াজ পান।

তার ধারণা, ঘরোয়া আয়োজনের পার্টিতে ওই ব্যক্তি স্বয়ংক্রিয় মেশিন দিয়ে গুলি চালিয়েছেন।

এ ব্যাপারে প্লানোর পুলিশ কর্মকর্তা ডেভিড তেলি বলেন, এ ঘটনায় গুলিবিদ্ধ দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, ‘আমরা বিষয়টি খতিয়ে দেখছি। প্রাথমিকভাবে মনে হচ্ছে, হামলাকারীর সঙ্গে আরেক নারীর সম্পর্কের টানাপড়েনে এই ঘটনা ঘটেছে। ‘

গোলাগুলির ঘটনায় আরো দুইজন আহত হন, তবে তাদের শারীরিক অবস্থা সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

নিহতদের ও সন্দেহভাজনের পরিচয় শনাক্ত করা হচ্ছে। নিহতদের সঙ্গে সন্দেহভাজনের কী সম্পর্ক ছিল তা পরিষ্কার হওয়া যায়নি।

ঘটনাটির বিষয়ে একটি তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ