spot_img

টুঙ্গিপাড়ায় কম্বল বিতরণ করলেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অসহায়, দুস্থ, প্রতিবন্ধী ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ৩ হাজার কম্বল বিতরণ করেছেন  নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধূরী।
তিনি টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ অডিটোরিযামে রোববার বিকেলে এসব কম্বল বিতরণ করেন।
এসময়  নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো: মোস্তফা কামাল, চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম সোহায়েল, পায়রা বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল গোলাম সাদেক, মংলা বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) অতিরিক্ত সচিব এম মতিউর রহমান, বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান জিল্লুর রহমান চৌধুরী, নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর এম মাকসুদ আলম, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) ব্যবস্থাপনা পরিচালক কমডোর জিয়াউল হক, জাতীয় নদী রক্ষা কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুন নাহার, চট্টগ্রাম মেরিন একাডেমির কমান্ডেন্ট (অতিরিক্ত দায়িত্ব )ক্যাপ্টেন আই কে তৈমুর, বরিশাল মেরিন একাডেমির কমান্ডেন্ট ক্যাপ্টেন এস এম আতিকুর রহমান, রংপুর মেরিন একাডেি মর কমান্ডেন্ট ক্যাপ্টেন মোঃ শফিকুল ইসলাম সরকার, সিলেট মেরিন একাডেমির কমান্ডেন্ট নৌ প্রকৌশলী মোঃ হুমায়ুন কবির, পাবনা মেরিন একাডেমির কমান্ডেন্ট (ভারপ্রাপ্ত) ক্যাপ্টেন মো: তৌফিকুল ইসলাম, নাবিক ও প্রবাসী শ্রমিক কল্যাণ পরিদপ্তরের পরিচালক সুমন বড়ুয়া, ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট চট্টগ্রামের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আতাউর রহমান, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখ, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ