spot_img

টিকা নেওয়ার বয়সসীমা ১৮ করার সিদ্ধান্ত: স্বাস্থ্য অধিদপ্তর

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।

করোনা টিকার সর্বনিম্ন বয়স ১৮ বছর করার পরিকল্পনা চলছে। এমনটি জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার মো. খুরশীদ আলম।

আজ শুক্রবার (২৩ জুলাই) সকালে মুগদা জেনারেল হাসপাতাল পরিদর্শনে এসে এ তথ্য জানান তিনি।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন। আমরা স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সঙ্গে আলোচনা করে দ্রুত সময়ের মধ্যেই এ নির্দেশনা বাস্তবায়ন শুরু করব।

তিনি আরও বলেন, রাজধানীতে আরও ২-৩ জায়গায় ফিল্ড হাসপাতাল করার বিষয়টি বিবেচনায় রয়েছে। জেলা পর্যায়েও প্রয়োজনে ফিল্ড হাসপাতাল করার নির্দেশনা দেওয়া আছে। প্রান্তিক পর্যায়ে টিকাদান সহজ করতে শুধু  এনআইডি দেখিয়ে টিকা নেওয়ার ব্যবস্থা করা যায় কিনা, তা আলোচনায় রয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ