ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।
বাংলাদেশের কাছে ফের ধরাশায়ী হলো অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে ৫ উইকেটে জিতে ২-০ ব্যবধানে এগিয়ে গেল টাইগাররা। অস্ট্রেলিয়ার দেয়া ১২২ রানের টার্গেট বাংলাদেশ টপকেছে ৮ বল আর ৫ উইকেট হাতে রেখে।
অস্ট্রেলিয়ার দেওয়া ১২২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের চতুর্থ ওভারেই দুই ওপেনার সৌম্য সরকার ও নাঈম শেখকে হারায় বাংলাদেশ। কিন্তু তারপরই দলের বিপর্যয় কাটিয়ে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন সাকিব আল হাসান ও মেহেদী হাসান।
কিন্তু সাকিবও বেশিক্ষণ থিতু হতে পারেননি। ১৭ বলে ২৬ রানের মহামূল্যবান ইনিংস খেলে এন্ডু টাইয়ের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন এই অলরাউন্ডার। এর আগে যদিও রিভিউ নিয়ে বেঁচে যান তিনি। সাকিবের পর রিভিউ নিয়ে রক্ষা পান আফিফ হোসাইনও।
অ্যাডাম জাম্পার বলে উইকেটরক্ষক ম্যাথিউ ওয়েডের স্টাম্পিংয়ে শিকার হওয়া মেহেদী ২৪ বলে ২৩ রান করেন।
মাঝে শূন্য রানে অ্যাশটন অ্যাগারের বলে আউট হয়ে ফিরে যান অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
আফিফের হার না মানা ৩৭ রানের সাথে সোহানের অপরাজিত ২২ রানে ৫ উইকেটের জয় বাংলাদেশের।
টস হেরে এর আগে ফিল্ডিংয়ে নামে টাইগাররা। মোস্তাফিজুর রহমানের দুর্দান্ত বোলিং ও অন্য বোলারদের দারুণ সহায়তায় ১২১ রানের বেশি করতে পারেনি অস্ট্রেলিয়া।
এদিনও বোলিংয়ে শুরুটা দারুণ করে বাংলাদেশ। অস্ট্রেলিয়া সতর্ক শুরু করলেও পাওয়ার প্লেতে দলটি ২ উইকেট তুলে নেয় টাইগাররা। ৬ ওভার শেষে ৩২ রান তুলতে পারে সফরকারী অজিরা।
দুই উইকেট হারানোর পর অস্ট্রেলিয়াকে টেনেছেন মিচেল মার্শ ও হেনরিকস। ওই উইকেটে অনেকটা খোলস থেকে বের হওয়ার চেষ্টা করে অসিরা। তৃতীয় উইকেট জুটিতে প্রতিরোধ গড়েন মিচেল মার্শ ও হেনরিকস। দুজন মিলে গড়েন ৫৭ রানের জুটি। অবশেষে ১৫তম ওভারে হেনরিকসকে ফিরিয়ে শক্ত জুটি ভাঙেন সাকিব আল হাসান। ৩০ রানে সাকিবের বলে বোল্ড হয়ে ফেরেন হেনরিকস।
হেনরিকস ফেরার পর টিকলেন না মার্শ। ১৬.১ ওভারে মার্শকে ফিরিয়ে স্বস্তি এনে ড্যাং শরিফুল ইসলাম। ৪২ বলে ৪৫ রানে ফিরেন যান মার্শ।
এরপর শেষের দিকে চমক দেখান মুস্তাফিজ। অসি অধিনায়ক ও অ্যাশটন অ্যাগারকে তুলে নেন তিনি। মুস্তাফিজ-শরিফুলের দারুণ বোলিংয়ে ৮ রানের মাথায় চারটি উইকেট হারায় অস্ট্রেলিয়া। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ১২২ রানে থামে অস্ট্রেলিয়া।
সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া : ২০ ওভারে ১২১/৭ ( ফিলিপি ১০, ক্যারি ১১, মার্শ ৪৫, ম্যাথু ওয়েড ৪, হেনরিকেস ৪০, মিচেল স্টার্ক ১৩, অ্যাশটন টার্নার ৩, অ্যান্ড্রু টাই ৩; সাকিব ৪-০-২২-১, মেহেদী ৩-০-১২-১, নাসুম ৪-০-২৯-০, শরিফুল ৪-০-২৭-২, মুস্তাফিজ ৪-০-২৩-৩)।
বাংলাদেশ : ১৮.৪ ওভারে ১২৩/৫ (নাঈম ৯, সৌম্য ০, সাকিব ২৬, মেহেদী ২৩, নুরুল ২২*, আফিফ ৩৭*, মাহমুদউল্লাহ ০ ; হেইজেলউড ৩.৪-০-২১-১, স্টার্ক ৩-০-২৮-১, অ্যাগার ৪-০-১৭-১, জাম্পা ৪-০-২৪ -১, টাই ২-০-১৭-১, মার্শ ১-০-৬-০)।
ফল : ৫ উইকেটে জয়ী বাংলাদেশ।
সিরিজ : পাঁচ ম্যাচের সিরিজে ২-০ তে এগিয়ে বাংলাদেশ।


























