spot_img

ঝিনাইদহে ৫ বছরের শিশু ধর্ষণকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন

মোহাম্মদ শাহআলম মিয়া, ব্যুরো চিফ,জনতার আদালত.কম, ঝিনাইদহ –

ঝিনাইদহের কালীগঞ্জে ৫ বছরের একটি কণ্যা শিশু ধর্ষণের প্রতিবাদে দোষিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
বুধবার সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচীর আয়োজন করে সম্মিলিত সাংস্কৃতিক জোট। এতে ব্যানার ফেস্টুন নিয়ে জোটের নেতৃবৃন্দ, সাংস্কৃতিক কর্মী, জেলা ছাত্রলীগের নেতাকর্মীসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন, সম্মিলিত সাংস্কৃতিক জোট জেলা শাখার সভাপতি শান্ত জোয়ার্দ্দার, সাধারণ সম্পাদক বাবুল আক্তার লাল্টু, মহিলা সংস্থার চেয়ারম্যান দিপ্তী রহমান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাংগঠনিক সম্পাদক অমিয় মজুমদার অপু, নির্বাহী সদস্য এম এ সালাম, শাহীনুর আলম লিটন, জেলা নাট্য সমন্বয় পরিষদের সভাপতি রুবেল পারভেজ, সাধারণ সম্পাদক তারেক হোসেন পল্লব, উই এর নির্বাহী পরিচালক শরিফা আক্তারসহ অন্যান্যরা। এসময় বক্তারা বলেন, গত শুক্রবার কালীগঞ্জের সুবিতপুর গ্রামে প্রতিবেশী সেলিম হোসেন ওই শিশুকে পাশবিক নির্যাতন করে। বিষয়টি জানান পর পরিবারের লোকজন স্থানীয় চেয়ারম্যান মহিদুল ইসলাম মন্টুকে জানালে তিনি বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। এ ঘটনায় অভিযুক্ত সেলিম হোসেন ও ধামাচাপা দেওয়ার চেষ্টাকারী চেয়ারম্যান মহিদুল ইসলাম মন্টুর শাস্তির দাবি জানান বক্তারা।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ