spot_img

ঝিনাইদহে ২৪ ঘন্টায় ৯৫ জন করোনায় আক্রান্ত, মারা গেছে ৪ জন

নাঈম রোহান সানভি ব্যুরো চিপ,ঝিনাইদহ-

ঝিনাইদহে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৪ জন। নতুন করে শনাক্ত হয়েছে ৯৫ জনের। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৩ হাজার ৪’শ ৯১ জনে।
ঝিনাইদহের সিভিল সার্জন ডা: সেলিনা বেগম জানান, সোমবার সকালে ঝিনাইদহ ও কুষ্টিয়া ল্যাবে পরীক্ষা করা ২০৫ জনের মধ্যে ৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৪৬ দশমিক ৩৪ ভাগ।
তিনি জানান, গত ১৩, ১৪ ও ১৭ জুন তারিখে সংগ্রহকৃত নমুনার ফলাফলে এ তথ্য এসেছে। আক্রান্তদের মধ্যে ঝিনাইদহ সদরে ৪৩ জন, শৈলকুপায় ১৯ জন, কালীগঞ্জে ১৬ জন, হরিণাকুন্ডুতে ৭ জন, কোটচাঁদপুরে ১ জন ও সীমান্তবর্তী জেলা মহেশপুরে ৯ জন রয়েছে। ২৪ ঘন্টায় ৪ জনের মৃত্যুতে মোট মৃত্যুর সংখ্যা দাড়ালো ৭০ জনে।
এদিকে করোনার সংক্রমন প্রতিরোধে সদর পৌরসভাসহ ৬ টি পৌরসভা এলাকায় চলাচলে বিধি-নিষেধ জারি করেছে স্থানীয় প্রশাসন। সকাল থেকে পৌরসভা এলাকার গুরুত্বপুর্ন মোড়ে মোড়ে পুলিশ চেকপোস্ট বসিয়েছে। স্বাস্থ্যবিধি মানতে অভিযান চালাচ্ছে ভ্রাম্যমাণ আদালত।
ঝিনাইদহ সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ হারুন অর রশিদ জানান, ৫০ বেড়ের করোনা ওয়ার্ডে ধারণ ক্ষমতার চেয়ে বেশী রোগ ভর্তি আছে। স্থান সংকুলান না ৫০ বেডের একটি নতুন করোনা ওয়ার্ড খোলা হয়েছে। সদর হাসপাতালে করোনা পরীক্ষার জন্য ভিড় লেগে গেছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ