spot_img

ঝিনাইদহে ২৪ ঘন্টায় করোনায় ৮ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১১৭

নাঈম রোহান সানভি, ব্যুরো চিফ,ঝিনাইদহ-

ঝিনাইদহে করোনায় আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আরো আক্রান্ত হয়েছে আরও ১’শ ১৭ জন।
ঝিনাইদহ সিভিল সার্জন সেলিনা বেগম জানান, বুধবার সকালে কুষ্টিয়া ও ঝিনাইদহ ল্যাব পরীক্ষা করা ২’শ ২৭ টি নমুন পরীক্ষার ফলাফলে ১’শ ১৭ জনের ফলাফল পজেটিভ এসেছে। আক্রান্তের হার ৫১ দশমিক ৫৪ ভাগ। এনিয়ে ঝিনাইদহ জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৩ হাজার ৫’শ ৩৮ জনে।
গত ২৪ ঘন্টায় ঝিনাইদহ সদর হাসপাতালের করোনা ইউনিট ও বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ৮ জন। মোট মৃত্যুর সংখ্যা দাড়ালো ৭৯ জন।
এদিকে করোনার সংক্রমন প্রতিরোধে ঝিনাইদহ জেলায় শুরু হয়েছে কঠোর লকডাউন। লকডাউন কার্যকরে শহরের বিভিন্ন স্থানে চেকপোস্ট ও অভিযান চালাচ্ছে পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত।
ঝিনাইদহ জেলা প্রশাসক মজিবর রহমান জানান, আগামী ৩০ জুন মধ্যরাত পর্যন্ত লকডাউন চলবে। এসময় বন্ধ থাকবে দোকানপাট, মার্কেট, শপিংমল, হোটেল-রেস্তোরা ও বন্ধ থাকবে গণপরিবহণ। তবে খোলা থাকবে ঔষধের দোকান। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হওয়া যাবে না। বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরিধান করে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ