মোহাম্মদ শাহআলম মিয়া, ব্যুরো চিফ,জনতার আদালত.কম, ঝিনাইদহ –
করোনা আক্রান্ত আর মৃত্যু দিন দিন বাড়ছে সীমান্তবর্তী জেলা ঝিনাইদহে । গত ২৪ ঘন্টায় ঝিনাইদহে করোনা ৩ জন ও উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে।
এছাড়াও গত ২৪ ঘন্টায় নতুন করে ৯৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
ঝিনাইদহ সিভিল র্সাজন ডাঃ সেলিনা বেগম জানান, মঙ্গলবার সকালে ঝিনাইদহ ও কুষ্টিয়া ল্যাবে পরীক্ষা করে ১’শ ৪৪ টি নমুনার ফলাফল এসেছে। এর মধ্যে ৯৩ জনের করোনা পজেটিভ এসেছে। আক্রান্তের হার ৬৪ দশমিক ৫৮ ভাগ। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৪ হাজার ২’শ ২৬ জনে। বর্তমানে ঝিনাইদহ সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি আছে ৮৫ জন রোগি।


























