spot_img

ঝিনাইদহে শুরু হয়ে গেছে মাল্টা চাষের প্রতিযোগিতা

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ,  জনতারআদালত.কম । ২৫ সেপ্টেম্বর, ২০১৭ ।

ঝিনাইদহের কালীগঞ্জে শুরু হয়েছে মাল্টার চাষ। কালীগঞ্জের ১১ টি ইউনিয়ন ও ১ টি পৌর এলাকার প্রায় ২২০ জন চাষী তাদের জমিতে মাল্টার আবাদ শুরু করেছে। মাল্টা চাষের উপর ১৩ প্রদর্শনী প্লটও করেছে কৃষি বিভাগ।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানাগেছে, ২০১৬-১৭ অর্থ বছরের রাজস্ব খাতের আওতায় মাল্টা চাষের প্রকল্প গ্রহন করা হয়। মাল্টা চাষে কৃষকদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সার্বিক সহযোগিতা করছেন। উপজেলার ১১ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভাসহ মোট ১২ টি ইউনিয়নে সাড়ে ১০ একর জমিতে মাল্টার চালা লাগানো হয়েছে। ৫০ শতকের জমির প্রতিটিতে ৬০ করে চারা লাগানো হয়েছে।

এছাড়াও ব্যক্তিগত উদ্যোগে আরো সাড়ে ৩৫০টি মাল্টার চারা কৃষকদের মধ্যে বিতরণ করা হয়েছে। সেসব চারা তারা নিজ নিজ বাড়ির আঙ্গিনা ও জমিতে লাগিয়েছেন বলে কৃষি বিভাগ জানান। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জাহিদুল করিম জানান, বারী-১ জাতের মাল্টার চারা ২২০ জন কৃষকদের মধ্যে বিতরণ করা হয়েছে।

১০ একর জমিতে কৃষকরা এসব চাষা রোপন করেছেন। চারা গুলি এখন বড় হতে শুরু করেছে। এ মাল্টা মিষ্টি ও সুসাদু এবং ফলনও ভাল হয়। তিনি ব্যক্তিগত উদ্যোগে চাষীদের আরো ৩৫০ টি চারা বিতরণ করেছেন। তিনি আরো জানান, কাচের কোল গ্রামের কৃষক তোফাজ্জেল হোসেনের মাল্টার গাছ এখন অনেক বড় হতে শুরু করেছেন। গাছ লাগানোর এক বছরের মধ্যে ফল পাওয়া সম্ভব হয় । যা থেকে আমাদের অভ্যন্তরিন চাহিদ পূরণ করা সম্ভব হবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ