মোঃ জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ, জনতারআদালত.কম । ০৩ অক্টোবর, ২০১৭ ।

ঝিনাইদহ শহরে গতকাল মঙ্গলবার সকাল থেকে ব্যাটারি চালিত ইঞ্জিন রিক্সা বন্ধ করে দিয়েছে ঝিনাইদহ জেলা প্রশাসক। গত সোমবার ঝিনাইদহ শহরে জেলা তথ্য অফিস থেকে মাইকের মাধ্যমে প্রচার করে ঝিনাইদহ শহরে ইঞ্জিন চালিত রিক্সা কেউ চালাতে পারবে না চালানো আইন গত ব্যবস্থা নেওয়া হবে। জেলা প্রশাসকের এই ঘোষণার পর গতকাল সকাল বেলা ১০ টার দিকে ঝিনাইদহ শহরের হাজার রিক্সা জড়ো হয় ঝিনাইদহ জেলা পরিষদ চেয়ারম্যান কনক কান্তি দাসের বাসার সামনে।
এই সময়ে উপস্থিত ছিলেন ঝিনাইদহ রিক্সা মালিক সমিতির সভাপতি শওকত আলী খান , সাধারন সম্পাদক রাজু ও সহ সভাপতি নুর ইসলাম কয়েক শত রিক্সা শ্রমিক। জানা গেছে ঝিনাইদহ শহরে প্রায় এক হাজার মানুষ রিক্সা চালায়ে জীবিকা নির্বাহ করে। এই সময়ে রিক্সা মালিক শ্রমিক সমাবেশে আগত শ্রমিকেরা জানান, আমাদের যদি এই রিক্সা চালানো বন্ধ করে দেয় তাহলে আমার কি করে খাব?
সরকার আমাদের জন্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে দিলে পরিবার পরিজন নিয়ে আমাদের পথে দাড়াতে হবে। আমারা শহরে প্রায় এক হাজার দরিদ্র মানুষ বিভিন্ন এনজিও থেকে ঋণ গ্রহণ করে ৩০/৩৫ হাজার টাকা খরচ করে এই রিক্সা চালিয়ে কোন রকমে জিবন ধারন করি। সেখানে যদি আমাদের রিক্সা চালন বন্ধ করে দেয় তাহলে আমাদের সন্তানদের লেখা পড়া বন্ধ সহ না খেয়ে মরতে হবে। ইহাতে শহরে চুরি ছিনতাই বেড়ে যাবে। তাই আমরা এসেছি জেলা পরিষদ চেয়ারম্যানের নিকট যাহাতে উনি জেলা প্রশাসককে অনুরোধের মাধ্যমে রিক্সা চালানোর অনুমতি প্রদান করে।
এ সময়ে ঝিনাইদহ জেলা পরিষদ চেয়ারম্যান উপস্থিত রিক্সা শ্রমিক ও মালিকদের আশ্বাস প্রদান করে বলেন, এই সরকার গরিব মানুষের সরকার। আমি আপনাদের জন্য চেষ্টা করব যাহাতে আপনারা আপনাদের কর্ম করে জিবিকা নির্বাহ করতে পারেন। বিকাল ৪ ট রিক্সা মালিক ও শ্রমিকদের সাথে করে জেলা প্রশাসকের সাথে আলোচনা করবেন বলে জেলা পরিষদ চেয়ারম্যান কনক কান্তি দাস শ্রমিকদের জানান।


























