spot_img

ঝিনাইদহে অপহৃত কলেজছাত্রীকে উদ্ধার, গ্রেপ্তার যুবলীগ নেতা

মোহাম্মদ শাহআলম মিয়া, ব্যুরো চিফ,জনতার আদালত.কম, ঝিনাইদহ –

ঝিনাইদহে অপহৃত কলেজছাত্রীকে উদ্ধার করেছে র‍্যাপিড একশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ সময় অপহরণের মূলহোতা আবুজার গিফারী গাফফারকেও গ্রেপ্তার করা হয়।

আজ সোমবার (৭ মার্চ) দুপুরে র‍্যাব সদর দপ্তর থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়।

ক্ষুদে বার্তায় জানানো হয়, সোমবার সকালে মানিকগঞ্জ থেকে মূলহোতাকে গ্রেপ্তার ও ভুক্তভোগীকে উদ্ধার করেছে র‍্যাব-৪ এর একটি দল।

এ ব্যাপারে বিস্তারিত জানাতে দুপুর ২টায় কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলন করা হবে বলে জানিয়েছে র‍্যাব সদর দপ্তর।

জানা গেছে, গত শনিবার বিকেলে কোচিং সেন্টার থেকে বাড়ি ফেরার পথে নিউ একাডেমি স্কুলের সামনে প্রমিকে মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায় শৈলকুপা উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক আবুজার গিফারী গাফফারসহ আরও কয়েকজন। রোববার (৬ মার্চ) ওই ঘটনার প্রতিবাদে ও অপহৃত ছাত্রীকে উদ্ধারের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করে তার সহপাঠীরা।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ