spot_img

ঝিনাইদহের সিও সংস্থার কৃষক প্রশিক্ষন সম্পন্ন

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ ,

জনতারআদালত.কম । ২৪ আগষ্ট, ২০১৭ ।

বৃহস্পতিবার সকালে ঝিনাইাদহের সিও সংস্থার কৃষক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। জেলার মহম্মদপুর উপজেলায় কৃষক প্রশিক্ষন কেন্দ্রে হারভেস্ট প্লাস এর সহযোগিতায় সোসিও ইকোনমিক হেলথ এডুকেশন অর্গানাইজেশন (সিও) কর্তৃক বাস্তবায়নে কৃষকদের জিংক সমৃদ্ধ ব্রি ধান৬২, ব্রি ধান৬৪, ব্রি ধান৭২ ও ব্রি ধান৭৪ সম্পর্কে প্রশিক্ষন প্রদান করা হয়। প্রশিক্ষন কেন্দ্রে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসারআতিকুল ইসলাম ।

বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন হারভেস্ট প্লাস যশোর অব্জল এর এআরডিও মজিবর রহমান ও উপসহকারী কৃষি কর্মকর্তা আকবর হোসেন । অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রকল্প সমন্বয়কারী মনিরুজ্জামান । উক্ত কৃষক প্রশিক্ষন অনুষ্ঠানে বক্তারা বলেন জিংক মানুষের রোগ প্রতিরোধ ব্যবস্থা বিশেষ ভূমিকা পালন করে। জিংকের অভাবে জ্বর ও ব্যাকটেরিয়া জনিত সংক্রমনে প্রবণতা বৃদ্ধি পেতে পারে ও শিশিুদের ক্ষুধা মন্দা দেখা দেয়।

জিংকের অভাবে গর্ভবতি মায়ের শারীরিক দূর্বলতা দেখা দেয় ও গর্ভের বাচ্চার ¯œায়ুতন্ত্র এবং মেধার ক্ষতি গ্রস্থ হয়। ডায়রিয়া, নিউমনিয়া, ম্যালেরিয়া আকান্ত্র শিশুদের জিংক সেবনে এ রোগের তীব্রতা হ্রাস পায়। তাই জিংক সমৃদ্ধ ব্রি ধান৬২ ব্রি ধান৬৪, ব্রি ধান৭২ ও ব্রি ধান৭৪ চাষ করা আমাদের একান্ত প্রয়োজন। এছাড়াও জিংক সমৃদ্ধ ব্রি ধান৭২ এর চাষাবাদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং মাল্টিমিডিয়ার মাধ্যমে কৃষকদের বিস্তারিত দেখানো হয়।

 

 

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ