spot_img

জয়পুরহাটে কঠোর ভাবে পালিত হচ্ছে লকডাউন

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।

করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকারের ঘোষিত লকডাউন জয়পুরহাটে কঠোর ভাবে পালিত হচ্ছে। ৩য় দিনের মতো লকডাউনে জেলার সকল শপিংমল, নিউমার্কেটসহ অন্যান্য দোকানপাট বন্ধ রয়েছে।

সরকারের বিধি নিষেধ তুলে ধরে জেলা শহরের বিভিন্ন মহল্লায় সদর উপজেলা নির্বাহী অফিসার আরাফাত হোসেন মাইক হাতে সাধারণ মানুষকে ঘরে থাকার আহবান জানিয়ে গুরুত্বপূর্ণ  সড়কগুলোতে টহল পরিচালনা করছেন। এ সময় সরকারি বিধিনিষেধ লংঘন করায় ১০ টি মামলায় ১১ হাজার ৪শ টাকা জরিমানা করা হয়।

জেলা পুলিশের সদস্যরা শহরের মোড়ে মোড়ে চেক পোষ্ট বসিয়ে লকডাউন পালনে সহায়তা করছেন বলে জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ