রফিকুল ইসলাম মানিক : ২২ মার্চ ২০২৪ শুক্রবার বেলা এগারোটায় ময়মনসিংহ সাহিত্য সংসদ পাঠচক্র প্রকল্প বীক্ষণ এর ২০৮৯ তম আসর অনুষ্ঠিত হয়েছে,চেতনা সংসদ কার্যালয়, বিপিন পার্কের পাশে, ময়মনসিংহে।
জীবন রাজনীতির রূপকার আবুল মনসুর আহমদ শীর্ষক আলোচনায় প্রবন্ধ উপস্থাপন করেন কবি ও গল্পকার তাহমিনা রহমান। বীর মুক্তিযোদ্ধা বিমল পালের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ময়মনসিংহ সাহিত্য সংসদের সাবেক সভাপতি কবি ও সংগঠক ইয়াজদানী কোরায়শী এবং প্রাবন্ধিক চাঁন মিয়া ফকির।শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহ সাহিত্য সংসদ এর সাধারণ সম্পাদক কবি স্বাধীন চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন বীক্ষণ আহবায়ক রফিকুল ইসলাম।
প্রবন্ধের আলোকে বক্তারা বলেন, আবুল মনসুর আহমদ ভারতীয় উপমহাদেশের অনন্য আদর্শিক রাজনীতিবিদ।সময়ের প্রয়োজনে এখন আবুল মনসুর আহমদকে পাঠ করা জরুরি। বক্তারা আরও বলেন, আবুল মনসুর আহমদ জীবন সমগ্রকে ধারণ করেছেন বহুমাত্রিকভাবে।তিনি সাহিত্যিক,সাংবাদিক, রাজনীতিবিদ হিসেবে জীবন অনুশীলনের সকল মাধ্যমে মানুষের জীবন জিজ্ঞাসা,পিছিয়ে পড়া মানুষের সংগ্রাম, আত্মজিজ্ঞাসা সাহসী শিল্পীর ভূমিকায় অবতীর্ণ হয়ে৷ সূক্ষভাবে ফুটিয়ে তুলেছেন।
তিনি তদানিন্তন সমাজের বর্ণবাদ ও সাম্প্রদায়িকতার মুখোশ উন্মোচন করেছেন। বক্তারা বলেন, আমাদের সমাজ ও রাজনীতির বিনির্মাণে একজন আবুল মনসুর আহমদের বড়োবেশী প্রয়োজন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক জিয়া উদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা গীতিকার কাজী আলমগীর, উদীচীর সভাপতি আতাউর রহমান, গীতিকার ও নাট্যকার আনন্দ সুপ্রিয় প্রমুখঅন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক জিয়া উদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা গীতিকার কাজী আলমগীর, উদীচীর সভাপতি আতাউর রহমান, গীতিকার ও নাট্যকার আনন্দ সুপ্রিয় প্রমুখ।
স্বরচিত পাঠ করেন বীর মুক্তিযোদ্ধা জিয়া উদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, কবি মুজাহিদুল ইসলাম নাজিম, কবি পারভেজ শিহা


























