spot_img

জিসানের খুন, মামলা দায়ের, গ্রেপ্তার ১

রবিউল হাসান লায়ন  , জামালপুর , জনতারআদালত.কম । ৭ সেপ্টেম্বর, ২০১৭ ।

জামালপুর সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয় শাখা ছাত্রলীগের আহ্বায়ক ও নবম শ্রেণির ছাত্র মমিনুল ইসলাম জিসান খুনের ঘটনায় মঙ্গলবার রাতে জামালপুর সদর থানায় তিনজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের হয়েছে। নিহত জিসানের মা মনিরা বেগম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। জিসান শহরের মুসলিমাবাদ এলাকার দরিদ্র মজিবর রহমানের একমাত্র ছেলে।

জিসান খুনের মামলার আসামিরা হলো- জামালপুর শহরের স্টেশন রোড এলাকার শাহ মো. আতাউর রহমানের ছেলে আশিকুর রহমান রাহী (২২)  কাছারিপাড়া এলাকার মৃত মামুন মাস্টারের ছেলে নবীন ও পাথালিয়া গ্রামের মৃত মো. আরজুর ছেলে কাউছার (২৪)। এদের মধ্যে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে নবীনকে ৫৪ ধারায় আটক করে এই মামলার আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলার অন্য দুই আসামি পলাতক রয়েছে।

মামলায় মনিরা বেগম অভিযোগ করেছেন, তার একমাত্র ছেলে জিসান কয়েকজন বন্ধুকে সাথে নিয়ে রোববার রাতে শহরের মনোয়ার প্রেক্ষাগৃহে চলচ্চিত্র দেখতে যায়। তারা রাত ১১টার দিকে প্রেক্ষাগৃহের বাইরে বের হলে কাউছার, রাহী ও নবীনসহ কয়েকজন যুবক জিসানকে পেটে ছুরিকাঘাত করে। ওই রাতে সে জামালপুর জেনারেল হাসপাতালে মারা যায়।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান গ্রেপ্তার নবীনকে আজ বুধবার আদালতে সোপর্দ করে পাঁচ দিনের পুলিশ রিমান্ডের আবেদন করেছেন।

জামালপুর সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ রাশেদুল হাসান জানান, এই খুনের ঘটনায় দায়ের করা মামলার আসামি কাউছার ও আশিকুর রহমান রাহীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ