রবিউল হাসান লায়ন , জামালপুর, জনতারআদালত.কম । ২৬ সেপ্টেম্বর, ২০১৭ ।

ঐতিহ্যগতভাবে এ আসন আওয়ামী লীগের। ’৭০ সালের নির্বাচনে থেকে ২০১৪ সালের সংসদ নির্বাচন পর্যন্ত কেবল দুইবার বাদে বিপুল ভোটে বিজয়ী হয়ে আসছে আওয়ামী লীগ।
প্রার্থিতা ও মনোনয়ন নিয়ে আওয়ামী লীগে তেমন সমস্যা না থাকলেও এবার একাধিক প্রার্থীর নামের তালিকা থাকায় দলে কলহ চলছে।
এ আসনে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীর তালিকায় রয়েছেন পর পর চারবার নির্বাচিত বর্তমান এমপি সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক জাফর ইকবাল জাফু , ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা বর্তমানে কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য মারুফা আক্তার পপি, কার্যনির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন,এফবিসিসিআইয়ের পরিচালক ও জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজনু, সহ সভাপতি অ্যাডভোকেট এইচআর জাহিদ আনোয়ার, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান বিজন কুমার চন্দ,সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. আবদুল মান্নান ।
সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে রেজাউল করিম হীরাই দলের মনোনয়ন পাবেন এমন আলোচনাও শোনা যাচ্ছে হীরা বিরোধী সমালোচকদের মুখেও। । শেষ মুহুর্তে দলীয় সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছে আওয়ামীলীগের নেতাকর্মীরা।
অন্যদিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক মেয়র অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওযারেছ আলী মামুন নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগে চালিয়ে যাচ্ছেন।
এছাড়া বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক, সাবেক জামালপুর সংরক্ষিত নারী আসনে এমপি নিলোফা চৌধুরী মনি,বর্তমান উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন ভোলা মল্লিকের নাম আলোচনায় রয়েছে


























