spot_img

জামালপুর জেলায় শ্রমিক নেতা মরহুম আব্দুল মান্নানের স্মরণ সভা

রবিউল হাসান লায়ন, জামালপুর,

জনতারআদালত.কম , ১০ আগষ্ট, ২০১৭ ।

 

জামালপুর জেলা শ্রমিক দলের আয়োজনে গতকাল ৯ আগষ্ট সন্ধ্যায় জেলা বিএনপির কার্যালয়ে জেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক ও পরিবহন শ্রমিক নেতা মরহুম আব্দুল মান্নানের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন। এতে সভাপতিত্ব করেন জেলা শ্রমিক দলের আহ্বায়ক শেখ মোঃ আব্দুস সোবহান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিএনপি নেতা শহিদুল হক খান দুলাল, লোকমান হোসেন লোটন, মাইনুদ্দিন বাবুল, জেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাবু জীবন বসাক, যুগ্ম আহ্বায়ক আবু হান্নান, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, রফিকুল ইসলাম, হারুন অর রশিদ, শ্রমিক নেতা হানিফ উদ্দিন, জহুরুল ইসলাম অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন, পৌর শ্রমিক দলের সদস্য সচিব জাহিদ হোসেন জনি। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা এডভোকেট রবিউল আলম বাবলু, এডভোকেট মঞ্জুরুল কাদের বাবুল খান, এডভোকেট দিদারুল আলম, এডভোকেট আব্দুল হাই, রুহুল আমিন মিলন, মাজেদুল ইসলাম ছাত্তার, খন্দকার আহসানুজ্জামান রুমেল, শফিকুল ইসলাম খান সজিব, শ্রমিক নেতা আনোয়ারুল ইসলাম মিলন, আবুল কালাম আজাদ, হারুন অর রশিদ রতন, নওশের আলী, আল-আমিন, মরহুমের ছোট ভাই আল-আমিন, একমাত্র ছেলে মোঃ অন্তর প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা শ্রমিক নেতা মরহুম আব্দুল মান্নানের রাজনৈতিক ও সামাজিক জীবন তুলে ধরে বক্তব্য রাখেন। আলোচনা অনুষ্ঠান শেষে মরহুম আব্দুল মান্নানের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ