spot_img

জামালপুর জেলায় রেলওয়ের অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান

রবিউল হাসান লায়ন, জামালপুর,

জনতারআদালত.কম , ১০ আগষ্ট, ২০১৭ ।

গত ৯ আগষ্ট শহরের চন্দ্রা ঘুন্টি ঘরের রেল ক্রসিংয়ে ট্রেন ও ইজিবাইকের সংঘর্ষে নির্মম ভাবে নিহত হয়েছেন ৭ জন।

এই ঘটনায় জামালপুর জেলা প্রশাসন ও রেল কর্তৃপক্ষের মাধ্যমে উক্ত স্থানের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য ১০ আগষ্ট বৃহস্পতিবার সকালে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রাসেল সাবরিন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রওনক জাহান, বর্ডার গার্ড জামালপুর (সিও) ল্যাফট্যন্ট কর্ণেল আতিকুর রহমান, জামালপুর রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী মোঃ আবু রায়হান, নির্বাহী ম্যাজিষ্ট্রেট তানভির হোসেন, মেহেদী হাসান, পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা মোঃ নাসিমুল ইসলাম, পি.ডব্লিউ জামালপুর কবির হোসেন রানা, আই.ডব্লিউ রেজাউল হক, ১০ নং ওয়ার্ড কাউন্সিলর খন্দকার মাজহারুল ইসলাম শামীম প্রমুখ।

উচ্ছেদ অভিযানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রাসেল সাবরিন বলেন, রেলওয়ের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদরে জন্য অভিযান অব্যহত থাকবে। এছাড়া, উচ্ছেদকৃতরা পুনরায় যেন ফিরে আসতে না পারে সে জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। চন্দ্রা ঘুন্টি রেল ক্রসিংয়ের দুপাশের অংশ হতে ১টি বাড়ি সহ প্রায় ৫০ টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ