spot_img

জামালপুর জেলায় মাদক বিরোধী র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

রবিউল হাসান লায়ন , জামালপুর ,

জনতারআদালত.কম , ২৬ জুলাই, ২০১৭ ।

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আর্ন্তজাতিক দিবস উপলক্ষে মাদক বিরোধী র‌্যালীর এক অংশ

 

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস ২০১৭ উপলক্ষে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জামালপুরের আয়োজনে গতকাল ২৬ জুলাই সকালে শহরের বকুলতলা মোড় হতে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত এক বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। র‌্যালীর নেতৃত্ব দেন সাবেক ভূমি মন্ত্রী আলহাজ্ব মোঃ রেজাউল করিম হীরা, এম.পি। র‌্যালী শেষে জেলা প্রশাসনের কার্যালয়ের সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খন্দকার মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ।

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আর্ন্তজাতিক দিবস উপলক্ষে মাদক বিরোধী  আলোচনা সভার এক অংশ

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ভূমি মন্ত্রী আলহাজ্ব মোঃ রেজাউল করিম হীরা, এম.পি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৩৫ বিজিবি জামালপুর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ আতিকুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাসেল সাবরিন, জেলা শিক্ষা অফিসার মোখলেছুর রহমান, পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ কবির উদ্দিন, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, রিলেশন মাদকাশক্তির পরিচালক মাহবুবুর রহমান, দৈনিক আজকের জামালপুর পত্রিকার সম্পাদক এম.এ জলিল, সাংবাদিক জাহাঙ্গীর সেলিম প্রমুখ। অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণের সহকারী পরিচালক মোঃ শাহ-নেওয়াজ। এ বছর মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী সমাবেশে প্রতিপাদ্য ছিল “মাদক নয়, মৃত্যু নয়, মাদক মুক্ত জীবন চাই”। “যে মুখে মা, সে মুখে মাদক নয়”। “সর্বনাশা মাদক” থেকে মুক্তির জন্য যুব সমাজকে সচেতন হতে হবে। আইন শৃঙ্খলা রক্ষকারী বাহীনি আরও তৎপর হয়ে তাদের কাজ পরিচালনা করবেন এমনি আশা করেছেন আলোচনা সভার অতিথিরা।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ