spot_img

জামালপুর জেলায় বন্যা পরিস্থিতি অবনতি, যমুনার পানি বিপদসীমার ১৯সেন্টিমিটার উপরে

রবিউল হাসান, জামালপুর , জনতারআদালত.কম । ৮ জুলাই, ২০১৭ ।

 

 

 

 

 

জামালপুরে বন্যা পরিস্থিতি আরো অবনতি হয়েছে। বাহাদাুরাবাদ ঘাট পয়েন্টে শুক্রবার যমুনার পানি বিপদসীমার ১৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত। গত ২৪ ঘন্টায় যমুনার পানি ৩১সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে।

ফুসেঁ উঠে যমুনার পানি বিস্তীর্ন জন পদে হুহু করে প্রবেশ করছে। পানির তোড়ে ভেঙ্গে গেছে যমুনার ৪’শত কোটি টাকা ব্যায়ে নবনির্মিত উলিয়া হার্ডপয়েন্ট এলাকার যমুনা ভাঙ্গন রোধ এম আর সি প্রকল্পের পাইলিং বাধঁ। বন্যার পানিতে তলিয়ে যাচ্ছে দেওয়ানগঞ্জ, ইসলামপুর, মাদারগঞ্জ ও সরিষাবাড়ী উপজেলার নিন্মাঞ্চলের বসতভিটা, ফসলী জমি, রাস্তা ঘাট ও শিক্ষা প্রতিষ্ঠান।

জেলা সবচেয়ে বেশি বন্যা কবলিত জেলার ইসলামপুর উপজেলা পৌর এলাকাসহ তলিয়ে গেছে পশ্চিমাঞ্চলের নোয়ার পাড়া,চিনাডুলী, বেলগাছা,পাথর্শী ও কুলকান্দি ইউনিয়নের বিস্তীর্ন জনপদ। চিনাডুলী ইউপি চেয়ারম্যান আঃ ছালাম জানিয়েছেন তার ইউনিয়নের সিংভাঙ্গা, পাগলা পাড়া, বামনা, দেলিপার, বরুল, ঘোনাপাড়া, চন্দন্রে পাড়া ও ড্যাবরাইপেচ এলাকার প্রায় ৫ হাজার মানুষ পানিবন্ধী হয়ে মানবেতর জীবন যাপন করছে। এছাড়াও পানি বন্ধী হয়ে পড়েছে জেলার বন্য কবলিত বিভিন্ন এলাকার প্রায় অর্ধলক্ষাধিক মানুষ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ