spot_img

জামালপুর জেলায় জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদক বিরোধী কমিউনিটি পুলিশিং সমাবেশ ২০১৭

রবিউল হাসান লায়ন , জামালপুর ,

জনতারআদালত.কম , ৩১ জুলাই, ২০১৭ ।

জামালপুর জেলা পুলিশের আয়োজনে জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদক বিরোধী কমিউনিটি পুলিশিং সমাবেশ আজ ৩১ জুলাই এডভোকেট আব্দুল হাকিম ষ্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী আলহাজ্ব মির্জা আজম এমপি।

এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের মহা-পরিদর্শক এ.কে.এম শহীদুল হক বিপিএম, পিপিএম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ভূমিমন্ত্রী আলহাজ্ব রেজাউল করিম হীরা এমপি, আবুল কালাম আজাদ এমপি, মোঃ ফরিদুল হক খান এমপি, মোঃ মামুনুর রশিদ জোয়ার্দার এমপি, মাহজাবীন খালেদ এমপি, এডিশনাল ইন্সপেক্টর জেনারেল (এএন্ডও) বাংলাদেশ পুুলিশ, মোহাঃ মুখলেসুর রহমান বিপিএম (বার), ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জি.এম সালেহ উদ্দিন, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপরাধ) মোঃ মাহবুবর রহমান পিপিএম, ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ডঃ মোহাঃ আক্কাস উদ্দিন ভূঞা, জামালপুরের জেলা প্রশাসক আহমেদ কবির, জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ রাসেল সাবরিন, পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল তথ্য ও গবেষণা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ মাহবুবুল হক চিশতী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ শফিকুল ইসলাম খোকা, সিভিল সার্জন মশিউর ইসলাম, আওয়ামীলীগ নেত্রী মারুফা আক্তার পপি, আওয়ামীলীগ নেতা ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন, সিআইপি রেজাউল করিম রেজনু প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুরের পুলিশ সুপার মোঃ দেলোয়ার হোসেন পিপিএম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন চ্যানেল ২৪ এর উপস্থাপিকা শান্তা জাহান ও নারায়ানপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মুহাম্মদ মহব্বত কবির।

আলোচনা অনুষ্ঠানে বক্তারা কমিউনিটি পুলিশিং এর লক্ষ্য ও উদ্দ্যেশ্য নিয়ে বিশেষ বক্তব্য রাখেন। এর মাধ্যমে কমিউনিটি পুলিশের কার্যক্রম তুলে ধরা হয়। যার মূল কাজ জনগণকে অপরাধ দমন, আইন শৃঙ্খলা রক্ষা এবং সমাজের বহুবিধ সমস্যা সমাধানে সম্পৃক্ত করে পুলিশ ও জনগণের পারস্পরিক সহযোগীতা এবং অংশীদারিত্বের একটি কার্যকর ও টেকসই গণমুখী পুলিশি ব্যবস্থা গড়ে তোলা।

জনগণের মধ্যে পুলিশভীতি ও অপরাধভীতি হ্রাস করে নিরাপত্তাবোধ সৃষ্টি করা, এবং পুলিশকে আপদে-বিপদে তাদের আপন লোক বলে জনমনে বিশ্বাস জন্মানো। যার মূল কথা পুলিশ ও জনগণের মধ্যকার দূরত্ব কমিয়ে সু-সম্পর্ক গড়ে তোলা এবং “পুলিশই জনতা, জনতাই পুলিশ” নীতি সমাজে প্রতিষ্ঠা করা।

আলোচনা অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে অংশগ্রহণ করবেন কন্ঠ শিল্পী সাবিনা ইয়াসমিন, পলাশ, বাঁধন সরকার পূজা, লিমন, মেরী, চলচিত্র নায়িকা পূর্ণিমা, পপি, সারিকা, জায়েদ খান সহ স্থানীয় শিল্পীগণ।

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ