রবিউল হাসান লায়ন , জামালপুর,
জনতারআদালত.কম , ২৩ জুলাই, ২০১৭ ।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে গড়া রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ এর সহযোগী সংগঠন জাতীয় শ্রমিকলীগ মেলান্দহ উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন গত ২২জুলাই মেলান্দহ উমির উদ্দিন হাই এন্ড কলেজ মাঠে বিকাল ৩টায় সুষ্ঠু ও সুন্দর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথির আসন অলংকিত করেন এবং অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন-গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী আলহাজ মির্জা আজম এমপি। উলে¬খিত সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন-জামালপুর জেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি মশিউর রহমান বাবু।

মেলান্দহ উপজেলা জাতীয় শ্রমিলীগের আহবায়ক ও উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন-জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহম্মেদ চৌধুরী,জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্মাদক আওলাদ হোসেন খসরু, জেলা আওয়ামীলীগ সদস্য ও পৌর মেয়র শফিক জাহেদী রবিন, জেলা আওয়ামীলীগ সদস্য ও সাবেক পৌর মেয়র হাজী দিদার পাশা, মেলান্দহ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ একে এম হাবিবুর রহমান চাঁন ও উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক মোঃ জিন্নাহ। উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি ইব্রাহিম খলিলুল্লাহ্ সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-উপজেলা জাতীয় শ্রমিকলীগের যুগ্ন আহবায়ক শেখ আমিনুর ইসলাম, রঞ্জু মোলা, খাইরুল ইসলাম, সুজন, উপজেলা আওয়ামী যুবলীগ সাধারন সম্পাদক শাহীন বাঘা,উপজেলা কৃষকলীগ সভাপতি আশরাফুল ইসলাম তারা,উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সভাপতি মনোহর আলী ও ছাত্রলীগ সভাপতি মনিরুজ্জামান মনি প্রমুখ।

সম্মেলনের দ্বিতীয় পর্বে বস্ত্র ও পাট প্রতি মন্ত্রী আলহাজ মির্জা আজম এমপি জাতীয় শ্রমিকলীগ মেলান্দহ উপজেলা শাখার সভাপতি পদে জেলা স্কাউটস্ সহ সভাপতি, মেলান্দহ স্কাউটস্ কমিশনার ও মেলান্দহ বাজার বনিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ কিসমত পাশার নাম ঘোষনা করায় সম্মেলনে হাজারো শ্রমিক জনতা করতালির মাধ্যমে অভিনন্দন জানান। পরবর্তীতে জেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি মশিউর রহমান বাবু সহ-সভাপতি পদে সেলিম রেজা,শেখ আমিনুর ইসলাম, হাফিজুর রহমান ভীম, সাংগঠনিক সম্পাদক হানিফুর রহমান সুজন ও সাধারন সম্পাদক পদে রঞ্জু মোপ্লাব ,যুগ্ম সাধারন সম্পাদক খাইরুল ইসলামের নাম ঘোষনা করেন। উপস্থিত নেতৃবৃন্দ ও শ্রমিকলীগের নেতা-কর্মীরা ঘোষিত কমিটিকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানান।


























