spot_img

জামালপুর অর্থনৈতিক অঞ্চলে মাটি কাটা নিয়ে আতঙ্কে দু ‘ পাড়ের বসতি

রবিউল হাসান লায়ন, জামালপুর, জনতারআদালত.কম । ৭ নভেম্বর, ২০১৭ ।

সম্প্রতি জামালপুর অর্থনৈতিক অঞ্চলের ভূমি উন্নয়নের জন্য বামুন্জি বিল থেকে মাটি কাটার প্রস্তুতি নেয় ঠিকাদারী প্রতিষ্ঠান এমএম বিল্ডার্স। স্থানীয়দের তোপের মুখে পড়ে বাধ্য হয়েই সেখান থেকে ফিরে আসতে হয় ওই প্রতিষ্ঠানের।

সেই রেশ কাটতে না কাটতেই এবার বংশাই নদী থেকে মাটি কাটার প্রস্তুতি নিয়েছে ওই প্রতিষ্ঠানটি। এতে ভাঙ্গন আতঙ্কে রয়েছে দু’পাড়ের বসতি লোকজন। স্থানীয়রা জানান, ঠিকাদারের লোকজন কিছু দিন আগে বামুন্জি বিল থেকে মাটি কাটতে ব্যর্থ হয়।

প্রশাসনের অনুমতি ছাড়াই এখন আবার বংশাই নদী থেকে মাটি কাটার প্রস্তুতি নিয়েছে। গত দুই দিন ধরে মাটি কাটার মেশিনসহ অন্যান্য প্রয়োজনীয় যন্ত্রপাতি বংশাই নদীতে স্থাপন করছে তারা। এখন এ নদী থেকে মাটি কাটা শুরু করলে নদীর দুই পাড়ের নানা স্থাপনা, আবাদি জমি, ঘর-বাড়ি ও গাছপালাসহ বিভিন্ন সম্পদের ক্ষতি হবে। তাই স্থানীয়রা এ নদী থেকে মাটি না কাটার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করছে।

এ বিষয়ে ঠিকাদারী প্রতিষ্ঠান এমএম বিল্ডার্স-এর প্রতিনিধি মাসুদ এক প্রশ্নের জবাবে জানান, তারা এখন পর্যন্তও বংশাই নদী থেকে মাটি কাটার কোন অনুমতি পাননি। তবে অনুমতি নিয়েই মাটি কাটা শুরু করা হবে। শুরুর দিন পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ প্রশাসনের লোকজন উপস্থিত থাকবে।

এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খন্দকার আব্দুল্লাহ আল মাহমুদ জানান, জেলা প্রশাসকের কার্যালয় বংশাই নদী থেকে মাটি কাটার জন্য অনুমতি দেয়নি। তবে নদী পাড়ের জনগনের কোন রকম ক্ষতি করা যাবে না। এ শর্ত সাপেক্ষে ও পানি উন্নয়ন বোর্ডের অনুমতি নিয়ে মাত্র ২ মিটার গভীর করে মাটি কাটতে পারে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ