রবিউল হাসান লায়ন , জামালপুর,
জনতারআদালত.কম , ২৪ জুলাই, ২০১৭ ।

সারা দেশের ন্যায় জামালপুরে সোমবার সকালে বেসরকারী স্কুল কলেজ মাদ্রাসার এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীদের ১০% বেতন কর্তন বাতিল, ৫% প্রবৃদ্ধি, বৈশাখী ভাতা, পূর্ণাঙ্গ উৎসব বোনাস, পূর্নাঙ্গ বাড়িভাড়া, চিকিৎসা এবং নন এমপিও শিক্ষকদের এমপিওভুক্ত করণ-সর্বোপরি জাতীয়করণ দাবীতে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে।
জামালপুর জেলা শহরের দয়াময়ি মোড়ে জেলা শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি নওশের অালীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক কাজী মশিউর রহমান, সাংগঠনিক সম্পাদক শামীম অাহম্মেদ, কেন্দ্রিয় সদস্য হাফিজুর রহমান, মো: অামির উদ্দীন, তইবুর রহমান, মো: অাব্দুল্লাহ, ইতিমদ্দৌলাহ, মৌলানা হারুনুল কবির, ফজলুর রহমান প্রমুখ।
বক্তারা অবিলম্বে অান্দোলনরত সকল নন এমপিওভুক্ত শিক্ষকদের এমপিও ভুক্তকরণ এবং এমপিওভুক্ত শিক্ষকদের ন্যায় সঙ্গত সকল দাবী মেনে নেয়ার দাবী জানান। অন্যথায় শিক্ষকরা শান্তিপূর্ণভাবে লাগাতার অান্দোলন কর্মসুচি চালিয়ে যাওয়ার ঘোষনা দেন।


























