spot_img

জামালপুরে ৫ দিনব্যাপী বৃক্ষমেলার শুভ উদ্বোধন

রবিউল হাসান লায়ন , জামালপুর, জনতারআদালত.কম । ২০ সেপ্টেম্বর, ২০১৭ ।

 

‘বৃক্ষরোপণ করে যে সম্পদশালী হয় সে, স্বাস্থ্যপুষ্টি অর্থ চাই দেশি ফলের গাছ লাগাই’ এই স্লোগানকে সামনে রেখে বুধবার সকালে জামালপুর শহরের বৈশাখী মেলার মাঠে ৫দিন ব্যাপী বৃক্ষমেলার শুভ উদ্বোধন করা হয়। এর আগে শহরের তমালতলা থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ করে বৈশাখী মেলা মাঠ প্রাঙ্গনে এসে শেষ হয়।

র‌্যালী শেষে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা এবং ফলদ বৃক্ষমেলা ২০১৭’র উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভায় জেলা প্রশাসক মোঃ আহমেদ কবীরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা এমপি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার রওনক জাহান. অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খন্দকার আব্দুল্লাহ আল মাহমুদ, জামালপর পৌর সভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মোঃ আবু হানীফ, ময়মনসিংহ বিভাগীয় বন অধিদপ্তরের কর্মকর্তা মো সাইদুর রশিদ, জামালপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার সুজাত আলী ফকির প্রমুখ। আলোচনা সভা শেষে প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ একটি ফলদ গাছের চারা রোপন করেন। মেলায় এ বছর সর্বমোট ৩০ টি ষ্টল অংশগ্রহণ করেছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ