spot_img

জামালপুরে স্কুল শিক্ষার্থী হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

রবিউল হাসান লায়ন , জামালপুর ,

জনতারআদালত.কম , ৩ আগষ্ট, ২০১৭ ।

জামালপুরে স্কুল পড়ুয়া সহোদর দুই বোনকে জবাই করে হত্যার বিচার ও ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রহিমা কাজেম উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা বিদ্যালয়ের সামনে তিতপল্লা-ভাটারা সড়কে হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে। মানববন্ধনে বক্তব্য রাখেন রহিমা কাজেম উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিলুফা সুলতানা, সহকারী শিক্ষক রেজাউল করিম, সুমনুর করিম, রোকশানা আক্তার মনি, জিয়াউর রহমান, ওয়ারেছ আলী, পাবই সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোতালেব খান। এছাড়া বক্তব্য রাখেন ওই বিদ্যালয়ের দশম শ্রেনির শিক্ষার্থী নিশাত আক্তার, ইলা আক্তার ও এলাকাবাসীর পক্ষে মোঃ মুন্না মিয়া।

গত বুধবার রহিমা কাজেম উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ভাবনা খাতুন ও চতুর্থ শ্রেণি পড়ুয়া তার ছোট বোন লুবনাকে জবাই করে হত্যা করে দুর্বৃত্তরা।

এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিহতদের দাদা ওয়ারেছ আলী ও তার চাচা শাহিন মিয়াসহ মা ও খালাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে জামালপুর থানা পুলিশ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ