রবিউল হাসান লায়ন, জামালপুর, জনতারআদালত.কম । ২৭ নভেম্বর, ২০১৭ ।

গাজী টেলিভিশনের চেয়ারম্যান ও যমুনা ব্যাংক লিমিটেড এর পরিচালনা পর্ষদের পরিচালক বীর প্রতীক গোলাম দস্তগীর গাজী এমপি বলেছেন, যমুনা ব্যাংক একটি প্রতিষ্ঠিত ব্যাংক। যে ব্যাংক অর্থনৈতিকভাবে যত বেশি শক্তিশালী সেই ব্যাংকে গ্রাহক সংখ্যাও অনেক বেশি। এখন ডাকলে কি কেউ ব্যাংকে আসেনা ? গ্রাহকরা বিচার করে দেখে যে ব্যাংকে যত বেশি সুবিধা পাবে সেই ব্যাংকেই গ্রাহকরা ভিড় করে
তিনি বিশ্বাস করেন, যমুনা ব্যাংকের এই শাখা উদ্বোধন হওয়ায় জামালপুরের সাধারণ ব্যবসায়ীসহ সব শ্রেণির গ্রাহকরা এই ব্যাংকের মাধ্যমে বেশি লাভবান হবেন।

তিনি আজ সকালে জামালপুরে যমুনা ব্যাংক লিমিটেড এর ১১৪তম শাখার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জামালপুর শহরের স্টেশন রোডে ছরমন প্লাজায় নতুন এই শাখার কার্যক্রম আজ থেকে শুরু হলো।
যমুনা ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিকুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ, জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি,জেলা অাওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব সৈয়দ অাতিকুর রহমান ছানা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মফিজুর রহমান ও দি জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি জাকির হোসেন খান।

যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ উদ্বোধনী অনুষ্ঠানে গ্রাহকদের উদ্দেশ্য বলেন, এই এলাকায় বিনা পয়সায় সেলাই মেশিন প্রশিক্ষণ, প্রতিটি জেলায় কিডনি রোগীদের সুবিধায় দুটি করে কিডনি ডায়ালাইসিস মেশিন, মেধাবী ও দরিদ্র ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান, ঠোট কাটা, তালু কাটা রোগীদের প্লাস্টিক সার্জারি বিনা পয়সায় অপারেশন করা ও ব্যাংকের ল্যান্ডিং ১% কম ইন্টারেস্ট প্রদান করা হলো।

অনুষ্ঠান শেষে ফিতা কেটে ১১৪ তম শাখার উদ্বোধন করেন প্রধান অতিথি বীর প্রতীক গোলাম দস্তগীর গাজী এমপিসহ অন্যান্য অতিথিরা।


























