spot_img

জামালপুরে মেস্টা ইউপি চেয়ারম্যান জামিনুর তালুকদারকে গ্রেফতারের দাবিতে এলাকাবাসীর ঝাড়ু মিছিল

রবিউল হাসান, জামালপুর ,

জনতারআদালত.কম । ৮ জুলাই, ২০১৭ ।

 

 

 

 

 

জামালপুর সদর উপজেলার মেস্টা ইউনিয়নের অতিদরিদ্রদের জন্য খাদ্য সহায়তার ৫১ বস্তা গম উদ্ধারের ঘটনায় মেস্টা ইউপি চেয়ারম্যান জামিনুর ইসলাম তালুকদারকে গ্রেফতারের দাবিতে ঝাড়ু মিছিল করেছে এলাকাবাসী ও আওয়ামী লীগ নেতাকর্মীরা।

জানা যায়, গত ১ জুলাই হাজীপুর বাজারের আব্দুর রাজ্জাকের বাদল হোমিও হল থেকে জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর নেতৃত্বে নারায়ণপুর তদন্ত কেন্দ্রের পুলিশ অভিযান চালিয়ে অতিদরিদ্রদের জন্য খাদ্য সহায়তার ৫০ কেজি ওজনের ৫১ বস্তা গম জব্দ করে।
ওই ঘটনায় গত বুধবার সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আলাল উদ্দিন বাদি হয়ে একটি মামলা দায়ের করেন। মামলায় আসামি করা হয় মেস্টা ইউনিয়নের চেয়ারম্যান মো. জামিনুর ইসলাম তালুকদার ও বাদল হোমিও হলের স্বত্তাধিকারী আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে।

ওই মামলা দায়েরের পর থেকে চেয়ারম্যান জামিনুর ইসলাম তালুকদার ও আব্দুর রাজ্জাক পলাতক রয়েছে বলে জানা গেছে।

এ ঘটনায় শনিবার দুপুরে মেস্টা ইউনিয়ন আওয়ামী লীগ নেতাকর্মীরা ও এলাকাবাসী ঝাড়ু– মিছিল বের করে।

মিছিলে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আব্দুস সালাম ফফির, রাজা মিয়া, বাবু নিকুঞ্জ কুমার দেখা, সুজাত আলী ফকির, আক্তারুজ্জামান, সামিউল হক, মজিবরসহ অত্র ইউনিয়নের মহিলারা ও এলাকাবাসী।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ