spot_img

জামালপুরে মিলনের স্মরণ সভা অনুষ্ঠিত

রবিউল হাসান লায়ন , জামালপুর , জনতারআদালত.কম । ২২ অক্টোবর, ২০১৭ ।

জামালপুর লালন একাডেমীর প্রতিষ্ঠাতা ও যুগ্ম-সাধারণ সম্পাদক এড.মিলন হোসাইন এর অকাল প্রয়াণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

আজ সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে স্মরণ সভায় স্বাগত বক্তব্য রাখেন জামালপুর লালন একাডেমীর সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বেলাল।

প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এড. মুহাম্মদ বাকী বিল্লাহ।

জামালপুর লালন একাডেমীর সভাপতি এড. ইউসুফ আলীর সভাপতিত্বে ও লালন একাডেমীর যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক একেএম আশরাফুজ্জান স্বাধীনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এড.আমান উল্লাহ আকাশ।

অনুষ্ঠানের প্রধান আলোচকের বক্তব্য রাখেন জামালপুর লালন একাডেমীর উপদেষ্টা শফিক জামান।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ