রবিউল হাসান লায়ন, জামালপুর , জনতারআদালত.কম । ২৫ সেপ্টেম্বর, ২০১৭ ।

জামালপুরে ঔষধ প্রশাসন ও জেলা পুলিশের সহযোগিতায় ২৫ সেপ্টেম্বর বেলটিয়া বাজার, মাধুর বাজারসহ বেশ কয়েকটি ঔষধের দোকানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে প্রায় ২৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্টেট মোঃ আসাদুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন, জেলা ঔষধ তত্বাবধায়ক মোঃ রহমত উল্লাহ। অভিযানে নারিকেলী মাধুর বাজার হতে বিপুল ক্লিনিকের মালিককে ১০ হাজার টাকা ও আনছার মেডিকেল হলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
সেই সাথে শহরের বেলটিয়া বাজারের বিসমিল্লাহ মেডিকেল হল ৩ হাজার ও আকন্দ মেডিকেল হলকে ২ হাজার টাকা এবং আরও একটি প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মেয়াদ উত্তীর্ণ ঔষধ নষ্ট করে ফেলা হয়।



























