spot_img

জামালপুরে বৃক্ষ মেলার সমাপনী

রবিউল হাসান লায়ন, জামালপুর, জনতারআদালত.কম । ২৪ সেপ্টেম্বর, ২০১৭ ।

জামালপুর বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় ৫ দিন ব্যাপি ফলদ ও বৃক্ষ মেলা ২০১৭ বৈশাখী মেলার মাঠে অনুষ্ঠিত হয়।

আজ ২৪ সেপ্টেম্বর মেলার শেষ দিনে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক ভূমিমন্ত্রী আলহাজ্ব রেজাউল করিম হীরা এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাসেল সাবরিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ভারপ্রাপ্ত উপ-পরিচালক মোঃ আবু হানিফ, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা মোঃ সাইদুর রশিদ, পৌর ৪নং ওয়ার্ড কাউন্সিলর রাজিব সিংহা সাহা।

অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন,  এম.আর.আই রাসেল। সমাপনী অনুষ্ঠানে বক্তারা অধিক পরিমাণে গাছ লাগানো জন্য সকলের প্রতি আহ্বান জানান। সে সাথে মেলায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে ৩ জনকে ক্রেস্ট ও সকল অংশগ্রহণকারীদেরকে সদন প্রদান করা হয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ