spot_img

জামালপুরে বিএনপির নেতার ঝুলন্ত লাশ উদ্ধার

রবিউল হাসান লায়ন, জামালপুর, জনতারআদালত.কম । ২৭ নভেম্বর, ২০১৭ ।

জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মিলনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে জামালপুর থানা পুলিশ। সোমবার ভোরে শহরের কাচারী পাড়া প্রতিভা স্কুল এন্ড কোচিং সেন্টারের ভিতরে তার নিজ বাসায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, দিগপাইত ইউনিয়নের সাবেক চেয়ারম্যার মোঃ শহিদুল্লাহর ছেলে মিলন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছে। তিনি জামালপুর শহরের কাচারী পাড়ায় জমি ক্রয় করে দীর্ঘদীন যাবত বসবাস করে আসছেন। ২৭শে নভেম্বর বিকাল ৩টার দিকে মিলনের নিজ বাসা থেকে পুলিশ তার ঝুলন্ত লাশ উদ্ধার করে।

প্রতিভা কোচিং সেন্টারের পরিচালক আবু বক্কর সিদ্দিক বলেন, ১১ টার দিকে মিলনের ভাই লিটনের বউ কল্পনা বলেন, চিকিৎসার জন্য মিলনকে হাসপাতালে নিয়ে গেছে। কিন্তু হাসপাতালে না নিয়ে তারা ঘরেই লাশ আছে জেনে তা গোপন করতে থাকে স্থানীয়দের কাছে।

এ বিষয়ে মিলনের ১৪ বছরের ছেলে রাহাত জানায়, ৬-৭ মাস আগে আমার মা মারা গেছে। সেই থেকে পারিবারিক কিছু কলহ ও বাবার কিছু ঋণ থাকার কারণে ফাঁস টানিয়েছে।

মিলনের মা বলেন, আমার ছেলের মাথার সমস্যার কারণে ফাঁস টানিয়েছে।

সদর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নাছিমুল ইসলাম জানায়, আমরা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছি। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ