spot_img

জামালপুরে পৃথক দূর্ঘটনায় নিহত- ২

রবিউল হাসান লায়ন ,জামালপুর ,  জনতারআদালত.কম । ১৭ অক্টোবর, ২০১৭ ।

জামালপুর দেওয়ানগঞ্জ বাইপাস সড়কের হাটচন্দ্রার কাজীর আখ নামক স্থানে গত রাতে সিমেন্ট বোঝাই ট্রাক্টর ( নছিমন) এর পিছনে মোটরসাইকেল নিয়ন্তন হারিয়ে,  ট্রাক্টর পিছনে মোটরসাইকেল ডুকেযায় এবং চালক আছাদ (৪২) ঘটনার স্থলেই নিহত হন।

পুলিশ ঘটনার পর ট্রাক্টরটি ও মটরসাইকেল আটক করে থানায় নিয়ে যায়। নিহত মোটরসাইকেল চালক আছাদের পিতার নাম মৃত ময়েন উদ্দিন, বাড়ী- শহরের নয়াপাড়া এলাকায়।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাছিমুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ ট্রাক্টরটি আটক করে থানায় নিয়ে এসেছে। এছাড়া মঙ্গলবার ভোরে শহরের পৌর কবরস্থান সংলগ্ন রেললাইন থেকে মানসিক প্রতিবন্ধি ছালমা বেগম (৫০) এর লাশ উদ্ধার করে জিআরপি পুলিশ।

তার পিতার নাম আব্দুস ছামাদ, বাড়ী- শেখের ভীটা বলে জানা যায়। এ বিষয়ে জিআরপি এস আই আকবর হোসেন বলেন, দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী কমিউটার ট্রেনে এ দূর্ঘটনা ঘটেছে। জিআরপি পুলিশ সকালে সংবাদ পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ