রবিউল হাসান লায়ন, জামালপুর, জনতারআদালত.কম । ২৮ নভেম্বর, ২০১৭ ।

নারীর প্রতি সহিংসতা রোধ, বাল্য বিয়ে বন্ধসহ নারীদের অধিকার আদায়ে কার্যকরী উদ্যোগ গ্রহণে সমাজের সকল শ্রেণী পেশার নাগরিককে এগিয়ে আসার আহবান জানিয়েছেনে পুলিশের অতিরিক্ত আইজি মোখলেছুর রহমান।
মঙ্গলবার সকালে জামালপুর পুলিশ ড্রাইভিং ট্রেনিং স্কুল মাঠে জেলা পুলিশ আয়োজিত ‘নারী ও মেয়ে শিশুদের রক্ষায় টেকসই উদ্যোগ’ বাল্য বিয়ে বন্ধে ও নারীর অধিকার শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহবান জানান।

পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, ইউএনএফপিএর প্রতিনিধি আইওরি কাটো, জেলা প্রশাসক আহমেদ কবীর, জেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগ সভাপতি এ্যাড. আলহাজ্ব মুহাম্মদ বাকী বিল্লাহ, পৌরমেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনিসহ পুলিশ প্রশাসন ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
[huge_it_gallery id=”3″]


























