spot_img

জামালপুরে দিগপাইত উপ-শহরে ট্রাফিক ও কলেজ মোড়ে কাঁদা মুক্ত করলেন ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন

রবিউল হাসান লায়ন ,জামালপুর , জনতারআদালত.কম । ২৫ সেপ্টেম্বর, ২০১৭ ।

জামালপুর সদর উপজেলার দিগপাইত উপ-শহরে ইটের গুড়া (রাবিশ) দিয়ে খাদা-খন্ড বরাট করে কাঁদা মুক্ত করলেন জামালপুর জেলা আওয়ামী লীগের সদস্য ও জামালপুর সদর-৫ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আলহাজ ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন।

জানা যায়, শহরের দিগপাইত উপ-শহর প্রায় কয়েক বছর যাবত সেখানে বড় বড় গর্ত থাকায় পানি নিষ্কাশন হয় না। তাছাড়া প্রায়ই ছোট-খাট দূর্ঘটনা ঘটে থাকে। এলাকাবাসী জানায়, এখানে এমপি ও বড় বড় নেতাকর্মীরা বিভিন্ন সময় কথা দিলেও তারা তাদের কথা রাখেনি। সেখানে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা মাঝে মাঝে কাদায় পড়ে যায়। পড়ে তারা স্কুলেও যেতে পারে না।

এদিকে সেখানে পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা না থাকায় সাধারণ যাত্রাীদের দূর্ভোগ পোহাতে হয় প্রতিনিয়ত। এসব অবস্থা দেখে আলহাজ ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন সেখানে চলাচলের ব্যবস্থার জন্য তার নিজস্ব অর্থায়নে ও স্বেচ্ছাশ্রম সংগঠন নিউক্লিয়াস এর সহযোগিতায় তারা ওই খানা-খন্ডে ইটের গুড়া (রাবিশ) দিয়ে তা ভড়াট করে দেয়।

সোমবার সকালে এর আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিগপাইত ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গাজীউর রহমান, সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, দিগপাইত ইউনিয়ন যুবলীগের সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মতিউর রহমান, নিউক্লিয়াসের সভাপতি ও জেলা যুবলীগের সদস্য নূর জাহাঙ্গীর আলম মুক্তা, নিউক্লিয়াসের সহ-সভাপতি রফিক সোহেল, সাধারণ সম্পাদক সুরুজ আলী, উপদেষ্টা শফিকুল আলম জুয়েল, যুগ্মসম্পাদক সিরাজ মিয়া, সাংগঠনিক সম্পাদক রাসেল মাহমুদ বাবু, সদস্য আয়নাল, আলমগীর, সাইফুল, ছাত্রলীগ নেতা কনক, আল আমিন ফকির, সাদ্দাম হোসেন শামীম, উমর ফারুক, শাহীন, ঈশা খা, শ্রমিকলীগ নেতা ফারুক হোসেন প্রমুখ।

উল্লেখ্য, গত বর্ষা মৌসুমে জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন ৫ টন বালি দিয়ে কাদা মুক্ত করেছিলেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ