রবিউল হাসান লায়ন , জামালপুর , জনতারআদালত.কম । ২৫ অক্টোবর, ২০১৭ ।

জামালপুরে জেলা বিএনপির আয়োজনে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জৈষ্ঠ্যপুত্র বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে আজ শহরের শফিমিয়ার বাজারে জেলা বিএনপির কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে সভাপতি হিসাবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির নেতা আমজাদ হোসেন, শহিদুল হক খান দুলাল, শফিউর রহমান শফি, মাইনুদ্দিন বাবুল, রফিকুল ইসলাম রফিক, জাসাস নেতা রিজভি আল জামালি রঞ্জু, শ্রমিক নেতা শেখ মোঃ আব্দুস সোবাহান, স্বেচ্ছাসেবক নেতা সাজ্জাদ হোসেন পল্টন, যুবনেতা তরিকুল হায়দার তুষার, ছাত্র নেতা শফিকুল ইসলাম খান সজিব, শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ, মৎসজীবি নেতা আব্দুল হালিম প্রমুখ।
অনুষ্ঠানের উপস্থপনায় ছিলেন জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোঃ গোলাম রব্বানী। অনুষ্ঠানে সভাপতি তার বক্তব্যে বলেন, বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যে মামলা ও গ্রেফতারী পরোয়ানার তিব্রু নিন্দা জানাই আমরা। যত বেশি মামলা দিবে সরকার তত জনপ্রিয় হবে তারেক রহমান। এছাড়াও তিনি আরও বলেন, আগামীতে অবাধ ও সুষ্ঠ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করার জন্য দলের সকলকে একসাথে কাজ করতে হবে।


























