রবিউল হাসান লায়ন , জামালপুর, জনতারআদালত.কম । ৩১ অক্টোবর, ২০১৭ ।

জুনিয়র স্কুল সার্টিফিকেট-জেএসসি ও জুনিয়র দাখিল সার্টিফিকেট-জেডিসি পরীক্ষায় জামালপুর জেলায় এবার ৪১ হাজার ৪৪৯ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। সারা জেলায় এবার ৫০টি কেন্দ্রে একযোগে বুধবার থেকে এ পরীক্ষা শুরু হচ্ছে।
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, জামালপুর সদর উপজেলার ১২টি কেন্দ্রে ১২ হাজার ৩৪২ জন জেএসসি ও তিনটি কেন্দ্রে ১ হাজার ৪৩৯ জন জেডিসি, সরিষাবাড়ী উপজেলার পাঁচটি কেন্দ্রে ৩ হাজার ৭২২ জন জেএসসি, দুটি কেন্দ্রে ৬৩৭ জন জেডিসি, মাদারগঞ্জ উপজেলায় চারটি কেন্দ্রে ৪ হাজার ৭২৮ জন জেএসসি ও একটি কেন্দ্রে ৮০৮ জন জেডিসি, দেওয়ানগঞ্জ উপজেলার পাঁচটি কেন্দ্রে ৩ হাজার ১৬৩ জন জেএসসি ও একটি কেন্দ্রে ৭৩১ জন জেডিসি, ইসলামপুর উপজেলায় চারটি কেন্দ্রে ৩ হাজার ২২১ জন জেএসসি ও দুটি কেন্দ্রে ৯৪৫ জন জেডিসি, মেলান্দহ উপজেলায় ছয়টি কেন্দ্রে ৫ হাজার ৪৫০ জন জেএসসি ও দুটি কেন্দ্রে ৭৪৫ জন জেডিসি ও বকশীগঞ্জ উপজেলায় দুটি কেন্দ্রে ২ হাজার ৭৬৭ জন জেএসসি এবং একটি কেন্দ্রে ৭৬১ জন জেডিসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে।
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোখলেছুর রহমান বাংলা চিঠি কে বলেন, জেলায় এবার জেএসসি ও জেডিসি পরীক্ষার্থী রয়েছে ৪১ হাজার ৪৪৯ জন। এর মধ্যে জেএসসিতে ৩৫ হাজার ৩৮৩ জন এবং ৬ হাজার ৬৬ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে জেডিসি পরীক্ষায়। গত বছরের চেয়ে এবার বছর ১ হাজার ৫১৯ জন পরীক্ষার্থী বেশি অংশ নিচ্ছে। তিনি আরও বলেন, শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে।


























