রবিউল হাসান লায়ন , জামালপুর , জনতারআদালত.কম । ২৪ সেপ্টেম্বর, ২০১৭ ।

জামালপুরে সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির মেধাবি ছাত্র মমিনুল ইসলাম জিসান হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রোববার দুপুরে মানববন্ধন করেছে জামালপুর জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।
শহরের বকুলতলা চত্বরে জামালপুর জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ এ মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছানোয়ার হোসেন ছানু, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, আ’লীগ নেতা শিক্ষক মজিবুর রহমান দিলীপ, জেলা ছাত্রলীগের সভাপতি নিহাদুল আলম নিহাদ, সাধারণ সম্পাদক মাকসুদ বিন জালাল প্লাবন, শহর ছাত্রলীগের সভাপতি নূর হোসেন আবাহনী ও সাধারণ সম্পাদক জালাল আহম্মেদ হৃদয়।
এছাড়া মানববন্ধনে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ অংশ নেয়।
উল্লেখ্য, গত ৩ সেপ্টেম্বর রাতে জামালপুর শহরের মনোয়ার সিনেমা হলের সামনে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নবম শ্রেণির ছাত্র ও সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয় শাখা ছাত্রলীগের আহবায়ক মমিনুল ইসলাম জিসান খুন হন।
জিসান হত্যাকান্ডের ঘটনায় তার মা মনিরা বেগম বাদী হয়ে সদর থানায় ৩ জনের নামে ও অজ্ঞাত ১০/১২ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেছে। আসামীরা হলেন- জামালপুর শহরের পাথালিয়া এলাকার মৃত: আরজুর পুত্র মোঃ কাউছার, স্টেশন রোড এলাকার আতাউর রহমানের পুত্র আশিকুর রহমান রাহী ও কাচারীপাড়া এলাকার মৃত মামুন মাস্টারের পুত্র নবীন।


























