spot_img

জামালপুরে জাতীয় সমবায় দিবস পালিত

রবিউল হাসান লায়ন, জামালপুর  , জনতারআদালত.কম । ৪ নভেম্বর, ২০১৭ ।

“উৎপাদনমুখী সমবায় করি, উন্নত বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যে জামালপুরে ৪৬তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকালে শহরের সমবায় অফিসের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি।

শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমি মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে জামালপুর জেলা প্রশাসক আহমেদ কবীরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য আলহাজ রেজাউল করিম হীরা, পুলিশ সুপার দেলোয়ার হোসেন পিপিএম, পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি ও জেলা সমবায় কর্মকর্তা আজিজুর রহমান প্রমুখ

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ