রবিউল হাসান লায়ন , জামালপুর, জনতারআদালত.কম । ১ নভেম্বর, ২০১৭ ।

“যুবদের জাগরণ বাংলাদেশেরর উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় জামালপুরে পালিত হয়েছে জাতীয় যুব দিবস।
এই উপলক্ষে আজ সকালে শহরের বকুলতলা থেকে এক বর্ণ্যঢা র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়।

পরে সেখানে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক ভূমিমন্ত্রী আলহাজ্ব রেজাউল করিম হীরা।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: রাসেল সাবরিনের সভাপতিত্বে
বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার রওনক জাহান. পৌর সভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি.জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা.জেলা যুব উন্নয়ন কর্মকর্তা উপ-পরিচালক মো: এনায়েত করিম. সহকারী পরিচালক মো: রফিকুল ইসলাম শামীম. যুব প্রশিক্ষণের ডেপুটি কো-অডিনেটর মো: মিজানুর রহমান প্রমুখ।
আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়.


























