রবিউল হাসান লায়ন, জামালপুর, জনতারআদালত.কম । ৪ নভেম্বর, ২০১৭ ।

‘পেটের কৃমি পুষ্টি লুটে, ঔষধ খেলে মুক্তি জোটে’- এই স্লোগানকে সামনে রেখে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষে জামালপুর সিভিল সার্জন অফিসের আয়োজনে কৃমি নিয়ন্ত্রণে উদ্বোধনী অনুষ্ঠান ৪ নভেম্বর সদর উপজেলার নারিকেলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডা. মশিউর রহমান। এতে সভাপতিত্ব করেন নারিকেলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রেহানা পারভীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাসেল সাবরিন, জেলা শিক্ষা অফিসার মোখলেছুর রহমান আকন্দ, জেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক, সাংবাদিক জাহাঙ্গীর সেলিম, কেন্দুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নারিকেলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবিব, সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক, নারিকেলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নুরুজ্জামান খান রাজু। অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন, জুনিয়র স্বাস্থ্য অফিসার আনিসুর রহমান।
জানা যায়, প্রতি বছর স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে কৃমি নাশক ঔষধ বিতরণ হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় নভেম্বর মাসে ৪ থেকে ৯ নভেম্বর প্রাথমিক পর্যায়ে সকল শিক্ষার্থীদের কৃমিনাশক ঔষধ খাওয়ানো হবে। এছাড়া ১৬ থেকে ২৩ নভেম্বর মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের কৃমিনাশক ঔষধ খাওয়ানো হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি সিভিল সার্জন ডা. মশিউর রহমান বলেন, কৃমি শিশুদের শরীরের পুষ্টি নষ্ট করে ফেলে। যার কারনে তাদের দৈহিক বৃদ্ধিতে বাধা প্রাপ্ত হয়। তারা ঠিকমত খাওয়া দাওয়া করে না। এতে করে তারা পড়ালেখা থেকেও পিছিয়ে পড়ে। তাই শিশুদের সু-স্বাস্থ্যের জন্য কৃমি নাশক ঔষধ খাওয়া একান্ত জরুরী। উদ্ভোধনী অনুষ্ঠানে আলোচনা শেষে শিক্ষার্থীদেরকে কৃমিনাশক ঔষধ খাওয়ানো হয়।


























